Dhaka ০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরায় ৩টি চোরাই মটর সাইকেল সহ আটক ৬

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • ৭০৫ Time View

মাগুরা শহরের পুস্তক ব্যবসায়ী আবদুল কুদ্দুস সহ মটর সাইকেল চোরাই চক্রের ৬ সদস্যকে ডিবি পুলিশ আটক করেছে। বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া তিনটি মটর সাইকেলও তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে।

মাগুরা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে চুরি হওয়া তিনটি মটর সাইকেল মাগুরার একটি চিহ্নিত চোরচক্রের হেফাজতে রয়েছে এমন সংবাদের প্রেক্ষিতে পুলিশ রবিবার মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামের নাসিম মোল্যার বাড়িতে অভিযান চালায়। এ সময় নাসিম মোল্যার ছেলে আবদুল হালিমকে একটি চোরাই মটর সাইকেল সহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চোরাই আরও দুটি মটর সাইকেল উদ্ধার করা হয়।

মাগুরা ডিবি ইনস্পেক্টর জয়নাল আবেদিন জানান, পুলিশের হাতে আটক আবদুল হালিমের স্বীকারোক্তি এবং ব্যাপক তথ্যানুসন্ধ্যানের পর মটর সাইকেল চুরির সঙ্গে জড়িত শহরের পারনান্দুয়ালী গ্রামের সাদেক আলির ছেলে আবদুল কুদ্দুস, একই গ্রামের সিকান্দার মুন্সির ছেলে ইনামুল হোসেন, মাসুদ হোসেন ফয়সালের ছেলে কামরুজ্জামান কাজল এবং বরাশিয়া গ্রামের কুদ্দুস মুন্সীর ছেলে আরমান ও তুহিন রেজার ছেলে রেজওয়ান আহমেদ সালমানকে আটক করা হয়।

সোমবার আটককৃতদের আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে।

এই চক্রটি দীর্ঘদিন ধরে মাগুরা ছাড়াও পাশ্ববর্তি বিভিন্ন এলাকায় মটর সাইকেল চুরির সঙ্গে জড়িত রয়েছে বলে ডিবি কর্মকর্তা জানান।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

সাংবাদিক নেতার ওপর হামলা, রাতেই হাসপাতালে ছুটে গেলেন যুবদল নেতা রবি

error: Content is protected !!

মাগুরায় ৩টি চোরাই মটর সাইকেল সহ আটক ৬

Update Time : ১১:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১