রাজশাহীর মোহনপুরে অসুস্থ গরু পরিবহনের দায়ে জরিমাণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গরুর মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমাণা করেন সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মার্চ রাতে বাগমারার রক্ষিতপাড়া গ্রাম থেকে রাজশাহীর সাহেব বাজারে গরুটি জবাই করার উদ্দেশ্যে পিকআপ যোগে নিয়ে যাবার পথে কেশরহাট দিনান্ত সিনেমা হল মোড়ে সচেতন ব্যক্তিরা গাড়ি থামিয়ে মোহনপুর থানা পুলিশ কে খবর দেয়। ঘটনাস্থলে এসআই আসাদ আলীসহ পুলিশ সদস্যরা এসে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে গরুসহ পিকআপ আটক করে। পরে ৩ মার্চ গরুর ক্রেতা নগরীর দরগাপাড়া আনছার আলীর ছেলে সুমন আলী সেতুকে জরিমাণা করেন প্রশাসন। এসময় প্রসিকিউটর হিসেবে ছিলেন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা: সাগর আহমেদ।