মোহনপুরে কৃষক আলতাফ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রাজশাহীর মোহনপুরে ৫২ বছর বয়সী কৃষক আলতাফ শাহ হত্যা মামলার পলাতক দুই আসামি ৩৫ বছরের শরিফুল ইসলাম ও ২৪ বছর বয়সী মো. রাসেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৫, রাজশাহীর একটি দল। নিহত কৃষক আলতাফ শাহ মোহনপুর উপজেলার ধুরই গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার শরিফুল ইসলাম ও মো. রাসেল ওই একই গ্রামের রুস্তম আলীর ছেলে। তারা সম্পর্কে নিহত কৃষক আলতাফের চাচাতো ভাই। বুধবার (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৫, রাজশাহী, মোল্লাপাড়া ক্যাম্প।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, গত ১৬ মার্চ সকালে মোহনপুরের তুলশিক্ষেত্র বিলের একটি ডোবায় নিহত আলতাফের মরদেহ পাওয়া যায়। এর আগে ৯ মার্চ থেকে নিখোঁজ ছিলেন তিনি। ১০ মার্চ আলতাফের জমিতে মগজ সাদৃশ মাংস এবং জমি থেকে কিছুটা দূরে ফোটা ফোটা রক্তের দাগ দেখা গিয়েছিল। এর ছয়দিন পর ওই জমির প্রায় ছয় কিলোমিটার দূরের ডোবায় কৃষক আলতাফের মাথা থেতলানো লাশ পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেপ্তার শরিফুল ও রাসেল আলতাফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের সঙ্গে চাচা আলতাফের জমি সংক্রান্ত বিরোধ ছিল। ৯ মার্চ রাতে আলতাফ জমিতে সেচ দিতে গিয়েছিলেন। তখন কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে হত্যা করা হয়। গ্রেপ্তার দুই আসামিকে মোহনপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হলে তারা বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

error: Content is protected !!

মোহনপুরে কৃষক আলতাফ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

Update Time : ০৫:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫