Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোহনপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রাসেদুল ইসলাম

  • Reporter Name
  • Update Time : ০৮:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৭৪ Time View

রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় ঐতিহ্যবাহী মোহনপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ইনকিলাবের মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি রাসেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রুবেল সরকার এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পেয়েছেন রাসেল সরকার।
মোহনপুর প্রেসক্লাব ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে এই প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমাজের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, আগামীতেও মোহনপুর প্রেসক্লাব বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। রাসেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় স্থানীয় সাংবাদিক সমাজের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে

Tag :
About Author Information

Alauddin Mondal

অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট

error: Content is protected !!

মোহনপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রাসেদুল ইসলাম

Update Time : ০৮:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬