Dhaka ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেফ’তারের নির্দেশ

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০ Time View

রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে রেঞ্জাধীন আট জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) প্রতি একটি বিশেষ গোপনীয় নির্দেশনা জারি করা হয়েছে।

গত-২৪ ফেব্রুয়ারি রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম বার পিএইচডি স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়। বর্তমানে কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ থাকা ‘ফ্যাসিস্ট’ সংগঠনগুলোর নেতাকর্মীদের আদালত থেকে জামিন পাওয়ার পর পুনরায় গ্রেফতার বা ‘শোন-অ্যারেস্ট’ দেখানোর বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন।

নির্দেশনা’টিতে বলা হয়েছে, আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর যেসব প্রভাবশালী নেতা বা কর্মী জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় দলকে শক্তিশালী করার সক্ষমতা রাখেন কিংবা মাঠ পর্যায়ে রাজনৈতিক তৎপরতা শুরু করতে পারেন, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এ ধরনের সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তিরা জামিন পাওয়ার সাথে সাথেই তাদের বিরুদ্ধে থাকা অন্য কোনো পুরোনো বা নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে।
তবে যেসব কর্মীর মধ্যে এ ধরনের সাংগঠনিক প্রভাব বা তৎপরতা চালানোর সক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে আপাতত পুনরায় গ্রেফতার দেখানোর প্রয়োজন নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও জানানো হয় যে, ইতিপূর্বেও এ সংক্রান্ত বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি উল্লেখ করে রাজশাহী রেঞ্জের প্রতিটি জেলায় এটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ভিআইপি প্রটোকল এবং প্রটেকশন বা নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডিআইজি।
রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে এই নির্দেশনাটি পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং রাজনৈতিক অস্থিরতা রোধে এই পদক্ষেপ নেওয় হচ্ছে। এই চিঠিটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে গ্রেফতার ও আইনি প্রক্রিয়া নিয়ে নানা আলোচনার সৃষ্টি হয়েছে।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

রাজশাহীর পবা থানার হত্যা মামলার প্রধান আসামি র‍্যাব-৫ কর্তৃক  গ্রেফতার 

error: Content is protected !!

রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেফ’তারের নির্দেশ

Update Time : ০৪:০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬