
আজ শনিবার সকালে চন্দ্রিমা আবাসিক এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনকালে রাসিক প্রশাসক নগরবাসীকে নিজ নিজ বাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কঠোর নির্দেশনা দেন। বিশেষ করে কোথাও যেন জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নাগরিক সম্পৃক্ততার ওপর জোর দিয়ে জনাব মাহফুজুর রহমান রিটন বলেন,
"ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের একার উদ্যোগ কখনোই যথেষ্ট নয়। এর জন্য নগরবাসীর সর্বাত্মক সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।"
পরিশেষে, ডেঙ্গুর বিস্তার রোধে এবং একটি নিরাপদ ও পরিচ্ছন্ন রাজশাহী মহানগর গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক মহোদয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।