Dhaka ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে সম্মানী দিলেন উৎসব

রাজশাহী বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করায় শিরোইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের উৎসব সম্মানী প্রদান করেছেন।

উল্লেখ্য, তারুণ্যের উৎসব ২০২৫ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রাজশাহী বিভাগের চাম্পিয়ান হয়েছে শিরোইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ খেলায় রাজশাহী বিভাগের আট জেলার জেলা চাম্পিয়ন টিম অংশগ্রহণ করলে ফাইনালে পাবনা কুলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে রাজশাহী শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

শুক্রবার জুম্মা নামজের পর রাজশাহী নগরীর শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মানি প্রদান করা হয়।

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সি: যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের উৎসব ঈদের আগে সরকারি বরাদ্দ না আসায়, ব্যক্তিগত উদ্যোগে বিজয়ী ফুটবল টিমের ২১ জনকে দুই হাজার টাকা করে সম্মানী প্রদান করেন। তবে সরকারি বরাদ্দের ব্যাপারে তিনি স্বচ্ছতা ও জবানদিহিতার জায়গাটি পরিস্কার রাখবেন বলেও জানিয়েছেন।

এসময় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান আরিফ, শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আজাদ শফিকুর রহমান, সি: কোচ জহির ইকবাল ভোলা, কোচ মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন

error: Content is protected !!

রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে সম্মানী দিলেন উৎসব

Update Time : ০৯:৫০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫