রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে চারঘাট ও বাঘা উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে।
স্থানীয়রা মনে করেন, দীর্ঘদিন ধরে অবহেলিত কিছু অবকাঠামোগত সমস্যা, কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে আধুনিকায়ন—এসব ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারবেন তিনি। বিশেষ করে পদ্মা নদীভাঙন রোধ, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তার সক্রিয় উদ্যোগ এলাকার সার্বিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
চারঘাট-বাঘাবাসীর বিশ্বাস, কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পেলে আবু সাঈদ চাঁদ এই জনপদের উন্নয়নকে অগ্রাধিকার দেবেন এবং রাজশাহী-০৬ আসনকে একটি মডেল আসনে রূপান্তরিত করতে সক্ষম হবেন।