
গত ২০ সেপ্টেম্বর নিজ বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার কথা জানান জাহিদুল ইসলাম বাবলু। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বইছে আলোচনার ঝড়।
সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান জাহিদুল ইসলাম বাবলু মরহুম আজম আলীর ছেলে। আট ভাই-বোনের মধ্যে তিনি ষষ্ঠ। শিক্ষাজীবনে তিনি ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেছেন। একসময়ে ফুটবলার হিসেবে স্থানীয় পর্যায়ে সুনাম অর্জনের পাশাপাশি বর্তমানে তিনি সফল ব্যবসা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
এলাকার মানুষের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন বাবলু। তাঁর উল্লেখযোগ্য অবদানগুলোর মধ্যে রয়েছে:
শুধু কর্মসংস্থান সৃষ্টিই নয়, যুবসমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করতে কাজ করছেন বাবলু। এলাকার অস্বচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের জন্য তিনি নিজ উদ্যোগে একটি ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করেছেন। সেখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে প্রতিভাবান খেলোয়াড় তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে সেবা করার অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের উৎসাহ থেকেই এবার নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন জাহিদুল ইসলাম বাবলু। জনগণের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানান তিনি।
তাঁর প্রধান পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে:
সাধারণ মানুষের মাঝে তাঁর প্রার্থিতাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত চিত্র কেমন হবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।