
লালমনিরহাট এ ৬০ হাজার টাকা চাঁদা দাবি লালমনিরহাট দলিল লেখক এর মারপিটে জখম জমি ক্রেতা থানায় অভিযোগ করেছে।
জমির রেজিস্টার নির্ধারিত ফি অতিরিক্ত অর্থ দাবি ও সাদা দাবী দিতে রাজি না হওয়ায় ক্রেতা এর তার স্বজনদের মারপিটের অভিযোগ উঠেছে লালমনিরহাট সাব– রেজিস্টার অফিসের এক দলিল লেখক ও তার সহযোগীর বিরুদ্ধে। মারপিটে এক পর্যায়ে অতিরিক্ত ষাট হাজার টাকা নিয়ে দৌড় পূর্ব জমি রেজিস্টার সম্পন্ন করা হয় বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ক্রেতা মোঃ সিরাজুল ইসলাম (৫৮) বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জন অজ্ঞাত নামা ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিহাটের মোঃ সিরাজুল ইসলাম ও তার ভায়রাদের জন্য জমি কেনার উদ্দেশ্যে প্রতিবেশী দলিল লেখক , মোঃ মোকসেদুল ইসলাম মোস্তফা ( ৪৮ ) এর মাধ্যমে আলাপ আলোচনা করেন। জমি রেজিস্টার যাবতীয় খরচ বাবদ প্রথমে ৩৫ হাজার টাকা এবং খাজনা বাবদ ১০ হাজার টাকা করা হয়। সর্বমোট ৪৫ হাজার টাকা চূড়ান্ত সিদ্ধান্ত হয়। তারমধ্যে ১৫ হাজার টাকা বায়না করা হয়েছিল, বাকি অবশিষ্ট ৩০ হাজার টাকা রেজিস্টার দিন পরিশোধ করার কথা ছিল।
অভিযোগকারী সিরাজুল ইসলাম তার শ্যালক শাবলু মিয়া
এবং ফুফু মোসাম্মৎ সায়রা বেগম ৪ই নভেম্বর বুধবার দুপুর আনুমানিক ১২.৪৫ , ঘটিকায় সময় অবশিষ্ট 30 হাজার টাকা লালমনিরহাট সাব রেজিস্টার অফিসে উপস্থিত হয়। কিন্তু ভেন্ডার মুশফিকুল ইসলাম মোস্তফা পূর্বের চুক্তি ভঙ্গ করে ত্রিশ হাজার টাকার পরিবর্তনে ৬০০০০ টাকার দাবি করে।
অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করায় দলিল লেখক মোকসেদুল ইসলাম মোস্তফা ও তার সহযোগী আনোয়ার হোসেন (৫০) এবং বায়েজীদ (৩৫) ক্ষিপ্ত হয়ে তাদের ওপর চড়াও হয়। অজ্ঞাতনামা আরব ১৫ থেকে ২০ জন দলিল লেখক তাদের তিনজনকে এলোপাতাড়ি ভাবে কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এতে পাঞ্জাবির পকেটে থাকা ১৩,৬০০/ টাকা পড়ে যায় এবং তার ব্যবহৃত চশমাটি ভেঙে যায়।
রেজিস্টার অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম এগিয়ে এসে তাদেরকে রক্ষা করেন। তবে অভিযোগকারী দাবি রেজিস্টার অফিসের সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক তাদের নানা ধরনের ভয়-ভীতি হুমকি দিয়ে জোরপূর্ব ৬০০০০ টাকা গ্রহণ করে রেজিস্টার কাজ সম্পন্ন করেন।
এদিকে জমি রেজিস্টার মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে প্রকাশ্যে এমন চাঁদাবাজি ও মার পিঠে ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে ।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের নিকট প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী জমি ক্রেতা সিরাজুল ইসলাম।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী বলেন অভিযোগ পেয়েছি সঠিক তদন্ত করে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 


















