Dhaka ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৫ বছরের ছোট প্রেমিকের সঙ্গেও সুস্মিতার প্রেম টিকলো না

  • বিনোদন ডেক্স
  • Update Time : ০৪:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • ১১৮৮ Time View

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ব্যক্তিগত জীবনে ১৫ বছরের ছোট মডেল রোহমান শলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই। তাদের বিয়ের গুঞ্জনও চাউর হয়েছে।

তবে টাইমস অব ইন্ডিয়ার নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, এই জুটির সম্পর্কে চিড় ধরেছে। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রেমিকের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছেন সুস্মিতা। এতদিন এই অভিনেত্রীর সঙ্গে থাকতেন রোহমান। কিন্তু এখন তিনি এক বন্ধুর বাড়িতে উঠেছেন।

একটি ফ্যাশন শো অনুষ্ঠানে পরিচয় হয় সুস্মিতা-রোহমানের। এরপর পরস্পরের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। এ জুটি বিয়ের পরিকল্পনাও করছেন বলে শোনা যায়। তাদের বাগদানের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত এটি গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে।

সুস্মিতাকে বিয়ের পরিকল্পনা জানতে চাওয়া হলে এক সাক্ষাৎকারে রোহমান শল বলেছিলেন, ‘সুস্মিতা তার মেয়ে ও আমি ইতোমধ্যেই একটি পরিবার। কিছু সময় আমি তাদের বাবা, মাঝে মাঝে তাদের বন্ধু, আবার আমাদের লড়াইও হয়। আমরা একটা সাধারণ পরিবারের মতোই থাকি এবং এটা উপভোগ করি। তাই কবে বিয়ে করছি— এই ধরনের প্রশ্ন নিয়ে চিন্তা করি না।’

তবে প্রেমিকের সঙ্গে সুস্মিতার ব্রেকআপের গুঞ্জন এবারই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতেও তাদের সম্পর্কের ফাটলের গুঞ্জন চাউর হয়েছিল। তবে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ করে সেই গুঞ্জনে জল ঢেলেছিলেন সুস্মিতা।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার

error: Content is protected !!

১৫ বছরের ছোট প্রেমিকের সঙ্গেও সুস্মিতার প্রেম টিকলো না

Update Time : ০৪:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১