
সকালে নির্ধারিত সময়ে শাপলা কালচারাল স্কুল প্রাঙ্গণে উপস্থিত হলে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনকে বর্ণিল ও উৎসবমুখর আয়োজনে বরণ করে নেওয়া হয়। স্কুলের শিক্ষার্থী ও আয়োজকরা ফুল দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান। এরপর তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’-এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি মহোদয় উৎসব প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং আয়োজকদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন শাপলা কালচারাল স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্কৃতিপ্রেমীরা।
আয়োজকদের প্রত্যাশা, এই উৎসবের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, গান ও জীবনদর্শন আরও গভীরভাবে ছড়িয়ে পড়বে এবং সুস্থ সংস্কৃতির চর্চা আরও বেগবান হবে।