Dhaka ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অদ্য ২০ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ, সকাল ১০:৩০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো জুলাই২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।
সভায় মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। কমিশনার মহোদয় কিশোর অপরাধ, মাদক উদ্ধার অভিযান, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন নিয়ে গুরুত্ব আরোপ করেন।
সভায় জুলাই ২০২৫-এর অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে আগস্ট মাসে গৃহীত পদক্ষেপসমূহের কার্যকারিতা মূল্যায়ন করা হয় এবং পরবর্তী সময়ের জন্য বাস্তবভিত্তিক, কার্যকর কৌশল নির্ধারণ করা হয়। এসময় পুলিশ কমিশনার মহোদয় মে ২০২৫ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে প্রথম এসআই (নি:) মো: ছাদেকুর রহমান ও প্রথম এএসআই (নি:) মো: আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়াও ১০ জন পুলিশ অফিসার যথাক্রমে টিএসআই মো: আজাদুল ইসলাম, সার্জেন্ট সোহেল হাসান শান্ত, এসআই (নি:) মো: আব্দুল করিম, এসআই (নি:) মো: শাহ্ আলম, এসআই (নি:) মো: আব্দুল হাকিম সরকার, এসআই (নি:) মো: মোস্তাক আহম্মেদ, এসআই (নি:) মো: ফারুক আহমেদ, এসআই (নি:) মো: সাহাবউদ্দীন-আল-ফারুক, এসআই (নি:) জাকির হোসাইন এবং এসআই (নি:) মো: মিজানুর রহমানকে তাদের পারফরমেন্স এর ভিত্তিতে অর্থ পুরস্কারে পুরুস্কৃত করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

বাঘায় পৃথক অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার

error: Content is protected !!

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫