Dhaka ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ২ চালকই নিহত

  • Reporter Name
  • Update Time : ১১:৩০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • ৮৭১ Time View

ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জের তাড়াশের খালকুলায় সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহীর বাঘা থানার মতিহার গ্রামের লাল চাঁদের ছেলে ট্রাক চালক জামিউল হোসেন (৪৩) এবং নোয়াখালী জেলার চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের ইউসুফ আলীর ছেলে আইয়ুব আলী (২৮)। পুলিশ তাদের লাশ দুটি উদ্ধার করেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান জানান, একটি মালবাহী লংভেহিকেল চট্টগ্রাম থেকে পাবনার ঈশ্বরদী যাচ্ছিলো। সোমবার সকালে তাড়াশের খালকুলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আলু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় গাড়ির চালক নিহত হন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

Tag :
About Author Information

admin

ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন 

সিরাজগঞ্জে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ২ চালকই নিহত

Update Time : ১১:৩০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০