Dhaka ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় এমপি ডা. আব্দুল বারীকে জামায়াতের সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৯ Time View

রাজশাহীর বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আব্দুল বারী এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার আউচপাড়া ইউনিয়নের কোন্দা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা. আব্দুল বারী এমপি।

বক্তব্যে তিনি বাগমারায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি দমনে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পশ্চিম বাগমারার পুরোনো ও জরাজীর্ণ রাস্তাঘাট দ্রুত সংস্কারের আশ্বাস দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, শিশু সার্জারি বিশেষজ্ঞ ও পশ্চিম বাগমারা জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক ডা. আলমগীর হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশরাফুল ইসলাম, আউচপাড়া ইউনিয়নের আমীর আল-আমিন, বাগমারা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল হক, কোষাধ্যক্ষ মাহাবুর রহমান, গোবিন্দপাড়া ইউনিয়নের আমীর হাফেজ বাবুল হোসাইন, হাটগাঙ্গোপাড়া ওয়ার্ডের আমীর মাস্টার সাইফুল ইসলাম, আউচপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এবং পশ্চিম বাগমারা ছাত্রশিবিরের সভাপতি মিকদাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতারের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

error: Content is protected !!

বাগমারায় এমপি ডা. আব্দুল বারীকে জামায়াতের সংবর্ধনা

Update Time : ০৯:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬