
দাকোপ পানখালী ফেরিঘাটে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ
স্টাফ রিপোর্টার :
খুলনার দাকোপ উপজেলায় ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে এক মিষ্টির দোকান থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রাজিব শেখ দাকোপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পানখালী ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের বাসিন্দা রাজিব শেখের পানখালী ফেরিঘাট সংলগ্ন একটি মিষ্টির দোকান রয়েছে। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাত পরিচয়ের ৩ ব্যক্তি তার দোকানে প্রবেশ করে। সে সময় দোকানে উপস্থিত ছিলেন রাজিব শেখের পিতা কামাল শেখ।
অভিযোগে উল্লেখ করা হয়, ওই তিন ব্যক্তি নিজেদের সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকানের পরিবেশ অপরিচ্ছন্ন বলে অভিযোগ তোলে এবং ২০ হাজার টাকা জরিমানা দাবি করে। পরে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তারা কামাল শেখের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা আদায় করে দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার সময় রাজিব শেখ দোকানে উপস্থিত না থাকলেও পরে তার পিতার কাছ থেকে বিষয়টি জানতে পারেন। এছাড়া দোকানের সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের উপস্থিতি ধরা পড়েছে বলে জানান তিনি।রাজিব শেখ অভিযোগে আরও বলেন, অভিযুক্তদের তিনি চিনেন না তবে পরবর্তীতে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে সনাক্ত করা হয়” তারা হলেন” ১,তানভীর তপন,যবলীগ কর্মী (সাবেক)
পিতা : এস এম নাসির উদ্দীন,রোশ্নী মঞ্জিল” আলমনগর মোড়,থানা : খালিশপুর খুলনা। ২,জাহাঙ্গীর শিকদার
পিতা : বাদশা শিকদার,ঠিকানা : আলি ভবন, ট্রাফিক মোড়,থানা : দৌলতপুর
খুলনা। ৩,এনামুল হক পিতা : অজ্ঞাত, বাসা রনি ভিলা,থানা : দৌলতপুর, খুলনা। এই ঘটনায় স্থানীয়রা অনেকেই সাক্ষী রয়েছেন এবং তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন।স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Reporter Name 


















