Dhaka ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে পৃথক অভিযানে অবৈধভাবে পুকুর খনন ও‌ ভরাট-বালি উত্তোলনের দায়ে ২ ব্যাক্তির ২ লাখ টাকা জরিমানা

নাটোরের লালপুর উপজেলার ঢুষপাড়া এলাকায়‌ শনিবার (৩১শে মে-২০২৬) দিবাগত রাত ১টার দিকে অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে মাটি কাটার সত্যতা পাওয়া যায়।এ সময় অভিযুক্ত ব্যক্তি শামীম (৫০)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ১০০০০০ /(এক লক্ষ টাকা) জরিমানা করা হয়।অপর দিকে‌ একইদিন রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় বিলমাড়িয়া- কয়লারডহর নামক স্থানে অবৈধ ভাবে পদ্মা নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে মাহবুল ইসলাম(৪১) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন সংবাদ কর্মীদের জানায়,এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলামের নের্তৃত্বে একটি চৌকস পুলিশ টিম।
কৃষিজমি ও নদী রক্ষার্থে উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

মহাতীর্থের আলো: মোহনপুরে নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কার, সুশীল সমাজের সাধুবাদ

লালপুরে পৃথক অভিযানে অবৈধভাবে পুকুর খনন ও‌ ভরাট-বালি উত্তোলনের দায়ে ২ ব্যাক্তির ২ লাখ টাকা জরিমানা

Update Time : ০৯:৩০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬