Dhaka ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুরে নারীর হাত কাটার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

রাজশাহীর মোহনপুরে নারীকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার টিএনটি মোড়ে ভুক্তভোগীর এলাকার বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। সন্ত্রাসীদের ভয়ে তারা আতঙ্কের মধ্যে বসবাস করছেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ভাই জালাল ও রবিউল কারাগারে থাকলেও রতন এখনো গ্রেপ্তার হয়নি। অভিযোগ রয়েছে, বাইরে থেকে রতন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।

তারা আরও বলেন, মামলার আসামিরা জামিনে বের হয়ে ভুক্তভোগীর পরিবারসহ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের ওপর হামলা চালিয়ে হত্যার হুমকি দিচ্ছে। এ কারণে রতনসহ ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় এলাকাবাসীর মধ্যে বাবুল, আজাদ, আনিসুর, সাহিনা, ববিতাসহ শতাধিক স্বাক্ষরসংবলিত একটি আবেদন মোহনপুর থানায় জমা দেওয়া হয়। পাশাপাশি অভিযুক্তদের করিশা গ্রাম থেকে উচ্ছেদের দাবিও জানান তারা।

অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রতিবাদকে স্বাগত জানিয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। তাহলে সমাজে কেউ অপরাধ করার সুযোগ পাবে না। আমরা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

এঘটনায় উপজেলা বিএনপির সভাপতি শামিমুন ইসলাম মুন ও সাধারণ সম্পাদক মাহাবুর আর রশিদ বলেন, “সন্ত্রাসী কোনো দলের হয় না। সন্ত্রাসীরা বিভিন্ন সময় দলের ছায়ায় থাকার চেষ্টা করে। উপজেলা বিএনপি আপনাদের পাশে আছে। তাদের শাস্তির জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে।” এ সময় আহত নারী ফাহিমার চিকিৎসার জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৮ আগস্ট রাজশাহীর মোহনপুরে পারিবারিক বিরোধের জেরে ফাহিমা (৪২) নামে এক নারীর হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় দুই ভাই জালাল ও রবিউলকে গ্রেপ্তার করা হলেও রতন এখনো গ্রেপ্তার হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

মোহনপুরে নারীর হাত কাটার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোহনপুরে নারীর হাত কাটার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

Update Time : ০৭:৪৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬