Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর বিএনপি।

​আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নগরীর হাজী মোহাম্মদ মহসিন হাই স্কুল (মাদ্রাসা মাঠ) সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
​রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন যৌথভাবে এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
​কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈদুর রহমান মঈদ, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব ও খালিদ বিন ওয়ালিদ, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পরভেজ সহ থানা, ওয়ার্ড এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
​উদ্বোধনকালে নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও রাজশাহীকে একটি সবুজ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিএনপি দেশজুড়ে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবে।

Tag :
About Author Information

Alauddin Mondal

মোহনপুর ও কেশরহাটে বিএনপি নেতৃবৃন্দের সাথে মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

Update Time : ১২:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬