Dhaka ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় প্রশাসনকে তোয়াক্কা না করে প্রাক্তন নৈশপ্রহরীর বসতঘর ভাঙচুরের অভিযোগ, চরম বিপাকে পরিবার

  • ডেক্স নিউজ
  • Update Time : ১০:০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ Time View

পাবনার ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসারের সাবেক নৈশপ্রহরী প্রয়াত ফজলুর রহমানের পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের লক্ষ্যে এক প্রভাবশালী ব্যক্তি কর্তৃক অন্যায়ভাবে ঘরবাড়ি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। দীর্ঘ ৩৫ বছর ধরে উপজেলা ভূমি অফিস সংলগ্ন সরকারি জমিতে বসবাস করে আসা পরিবারটির বসতঘর কোনো প্রকার পূর্ব নোটিশ বা আইনি প্রক্রিয়া ছাড়াই গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
​স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়াত ফজলুর রহমান ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নৈশপ্রহরী হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মকালীন সময় থেকেই তিনি পরিবার নিয়ে ফরিদপুর উপজেলা ভূমি অফিসের পরিত্যক্ত সরকারি একটি ভবনে বসবাস করে আসছিলেন। গত কয়েক বছর আগে ফজলুর রহমান মৃত্যুবরণ করার পর থেকে তার স্ত্রী ও সন্তানরা সেখানেই বসবাস করছিলেন।
​ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৯ সেপ্টেম্বর মো: আব্দুল ওহাব নামে স্থানীয় এক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি কোনো কারণ কিংবা নোটিশ ছাড়াই হঠাৎ গিয়ে তাদের বসতঘরটি ভেঙে ফেলে। দীর্ঘদিনের বসতি এভাবে অন্যায়ভাবে ভেঙে দেওয়ায় পরিবারটি এখন খোলা আকাশের নিচে অমানবিক জীবনযাপন করছে। সরকারের দীর্ঘদিনের একজন প্রাক্তন কর্মচারীর পরিবারের ওপর এমন হঠাৎ ও আইনবহির্ভূত নির্যাতনে স্থানীয় সচেতন মহলেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​ঘটনার বিচার চেয়ে এবং নিজেদের মাথা গোঁজার ঠাঁই রক্ষায় ভুক্তভোগী পরিবার ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর আহ্বান জানান।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

পাবনায় প্রশাসনকে তোয়াক্কা না করে প্রাক্তন নৈশপ্রহরীর বসতঘর ভাঙচুরের অভিযোগ, চরম বিপাকে পরিবার

পাবনায় প্রশাসনকে তোয়াক্কা না করে প্রাক্তন নৈশপ্রহরীর বসতঘর ভাঙচুরের অভিযোগ, চরম বিপাকে পরিবার

Update Time : ১০:০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬