Dhaka ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • ডেক্স নিউজ
  • Update Time : ০৩:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ Time View

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সত্য প্রকাশের অঙ্গীকার নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার সকালে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। তিলাওয়াত উপস্থাপন করেন দৈাক বাংলাদেশ সময়-এর রাজশাহী ব্যুরো ও বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাসুদ পারভেজ।

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। প্রারম্ভিক বক্তব্যে তিনি সংগঠনের অতীত অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। সভায় সংহতি ও শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক ও প্রকাশকেরা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মামুনুর রশীদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ। বক্তারা বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে বলেন, সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি নগরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্ব ও সমাপনী বক্তব্যের মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে। সমাপনী বক্তব্যে তিনি সংগঠনের সমৃদ্ধি ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ০৩:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬