
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামেয়া রাবেয়া জান্নাতুলবাকী মাদ্রাসা পরিচালনা কমিটি এবং কাজলা সাঁকোপাড়া ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ২৮ নং ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যা ও এলাকার সার্বিক উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা সংশ্লিষ্ট নানা বিষয়ে প্রশাসকের সঙ্গে মতবিনিময় হয়। এ সময় প্রশাসক মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে ওয়ার্ডবাসীর সমস্যা ও প্রাণের দাবিগুলো প্রত্যক্ষ করেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
উপস্থিত ব্যক্তিবর্গ:
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন—
- মো. হারুন অর রশিদ: সাধারণ সম্পাদক, মাদ্রাসা পরিচালনা কমিটি ও সভাপতি, কাজলা সাঁকোপাড়া ঈদগাহ পরিচালনা কমিটি।
- জয়নাল আবেদীন: সিনিয়র সদস্য।
- ইমরান: সিনিয়র সদস্য।
- আব্দুল মান্নান: সিনিয়র সহ-সভাপতি।
এছাড়াও উক্ত প্রতিনিধিদলে মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি 



















