Dhaka ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার: ডিবির অভিযান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ Time View

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) সন্ধ্যায় উপজেলার শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ সংলগ্ন পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মহানগরীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রামের আসলাম হোসেনের ছেলে মো. লিটন হোসেন (২৭) এবং একই এলাকার ইসহাকের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৮)।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ৪০ মিনিটে রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ পুঠিয়া থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, পুঠিয়া থানাধীন শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজর সামনে পাকা রাস্তার ওপর দুজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

​প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. স্বপন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন। ডিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ দক্ষতার সাথে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তাদের আটক করে।

​পরে ১ নম্বর অভিযুক্ত মো. লিটন হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি নীল রঙের পলিথিনে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা ডিবি পুলিশ।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

রাজশাহীতে বর্ণিল আয়োজনে ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’ শুভ উদ্বোধন

রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার: ডিবির অভিযান

Update Time : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬