Dhaka ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সেন্ট্রাল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষার প্রত্যয়ে ২১ সদস্যের কমিটি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৩৩ Time View

ফরিদপুরে সাংবাদিকদের ঐক্য, পেশাগত কল্যাণ, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে ফরিদপুর সেন্ট্রাল প্রেস ক্লাব। শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় ফরিদপুর শিশু পার্কে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ হাবিবুর রহমান।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি মোঃ শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব মিয়া গালিব, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমীন রিমা, দপ্তর সম্পাদক শেখ হাচান, অর্থ সম্পাদক শেখ মোঃ ফজলুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলামিন, সাংবাদিক কল্যাণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী (লিটু) এবং প্রচার সম্পাদক মোঃ সোহেল রানা।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ আনোয়ার তুহিন, মোঃ টোকন ও সুমন কুমার সাহা। সদস্য হিসেবে রয়েছেন মোঃ কামাল হোসেন, মোঃ মাফি মিয়া,মোঃ শাহীর উদ্দিন নাহিদ, হাসিনা আক্তার স্মৃতি, লিপি আক্তারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকও সংগঠনের অন্যান্য সাংবাদিকদের ফুলের মালা পরিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
স্বাগত বক্তব্যে নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের যেকোনো যৌক্তিক অধিকার ও নিরাপত্তার প্রশ্নে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, ফরিদপুর সেন্ট্রাল প্রেস ক্লাব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য, ভ্রাতৃত্ব ও কল্যাণে কাজ করবে। সংগঠনের প্রত্যেক সদস্যের মতামত ও মর্যাদাকে গুরুত্ব দিয়ে আগামী দিনের পথচলা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য সাংবাদিকরাও বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন এই সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সত্যের পক্ষে, মানুষের পাশে এবং সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে ফরিদপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

ফরিদপুরে সেন্ট্রাল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষার প্রত্যয়ে ২১ সদস্যের কমিটি

ফরিদপুরে সেন্ট্রাল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষার প্রত্যয়ে ২১ সদস্যের কমিটি

Update Time : ১০:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬