Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিবি কার্যালয়ে শাহরুখপুত্র আরিয়ান

মাদকবিরোধী সংস্থার (এনসিবি) কার্যালয়ে হাজিরা দিতে গেলেন বলিউড বাদশাহ খ্যাত শাহরুখপুত্র আরিয়ান খান। আজ শুক্রবার দুপুরে সেখানে পৌঁছান তিনি। একটি সাদা রঙের রেঞ্জ রোভারে রওনা হন আরিয়ান। সঙ্গে ছিলেন আইনজীবী সতীশ মানশিণ্ডে।

২৬ দিন কারাগারে থাকার পর ৩০ অক্টোবর জামিন পেয়েছেন শাহরুখপুত্র। বাড়ি ফিরেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেননি। ২৩ বছর বয়সী এই যুবককে আদালতের বেশ কিছু নির্দেশ মেনে চলতে হবে।

আরিয়ানের জামিনের শর্ত ছিল, সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে এনসিবি কার্যালয়ে হাজিরা দিতে হবে। সেই নিয়ম মেনেই শুক্রবার এনসিবিতে পৌঁছান তিনি।

কারাগারে বন্দীদশা কেটেছে বটে। কিন্তু ঘিরে রয়েছে নিয়মকানুনের বেড়াজাল। এখন বেশ কিছু দিন ‘মান্নাত’-এর বাইরে পা রাখবেন না তারকা-তনয়। এমনই জানিয়েছিলেন শাহরুখের সহকারী পূজা দাদলানি।

তবে জানা গেছে, শাহরুখের জন্মদিনে পরিবারের সঙ্গে আলিবাগে গিয়েছিলেন আরিয়ান। সেখানেই মা-বাবার সঙ্গে সময় কাটান তিনি। তবে এনসিবিতে হাজিরা দেওয়ার জন্য আবারও আসতে হয়েছে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

বাঘায় ৭ম শ্রেণীর স্কুলছাত্রী নিখোঁজ: প্রতিবেশীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ

error: Content is protected !!

এনসিবি কার্যালয়ে শাহরুখপুত্র আরিয়ান

Update Time : ১২:৩৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১