করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ৭ হাজার

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বজুড়ে মারা গেছেন ৭ হাজার ৫৫৭ জন। পাশাপাশি, এই দিন এ রোগে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৯৬১ জন ব্যক্তি। শনিবার করোনায় মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এ তথ্য জানিয়েছে। গতকাল শুক্রবার করোনায় বিশ্বে মারা গিয়েছিলেন ৭ হাজার ৬১৪ জন এবং নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ লাখ ১৭ হাজার ২৮৭।

শুক্রবার করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ায়। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য মতে, শুক্রবার যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১ হাজার ২২৫ জন। এছাড়া এইদিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৬২৬ জন। দৈনিক সংক্রমণেও অবশ্য এ দিন বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ায় শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৯২ জন এবং এ রোগে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৩৫ জন।

Tag :
About Author Information

admin

​রাজশাহীতে থিম ওমর প্লাজা দখল ও লুটপাট: আদালতে মামলা, তদন্তে পিবিআই

error: Content is protected !!

করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ৭ হাজার

Update Time : ০৪:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১