
কেশবপুরে রামচন্দ্রপুর পাঁচপীর দরগাহ মহিলা দাখিল মাদ্রাসার ২০২১ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কেশবপুর উপজেলার রামচন্দ্রপুর পাঁচপীর দরগাহ মহিলা দাখিল মাদ্রারসা ২০২১ সালের পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মাদ্রারসা শ্রেণীকক্ষে মাদ্রারসা ভারপ্রাপ্ত সুপার মাওলানা ওলিয়ার রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শহিদুল ইসলামের পরিচালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাদ্রারসা ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম। সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষিকা নাজমা খাতুন,ম্যানেজিং কমিটির সদস্য সোলাইমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,মাদ্রাসার শিক্ষক,শিক্ষিকা,কর্মচারীবৃন্দ,ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দসহ মাদ্রাসার শিক্ষার্থীরা।আলোচনা সভা শেষে ২০২১ সালের পরিক্ষার্থীদের বিদায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা গোলাম মোস্তফা।
আজিজুর রহমান,কেশবপুর (যশোর)প্রতিনিধি 

















