Dhaka ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নটরডেমের শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৩:০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • ৬৬৯ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

তারা ঘটনার সুষ্ঠু বিচার ও দোষী চালকের ফাঁসির দাবি জানাচ্ছেন। বিক্ষোভে কয়েকশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।

বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে মতিঝিলের শাপলা চত্বর ও এর আশপাশের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মতিঝিল থানার ডিউটি অফিসার এস আই কলিমউদ্দিন জানান, পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে। দুর্ঘটনায় জড়িত গাড়ির চালককে আটক করা হয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানান, আমরা ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট চালককে আটক করেছি। চালকের নাম রাসেল। গাড়িটিও জব্দ করা হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তান গোলচত্বরে হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি নটরডেম কলেজের ওই শিক্ষার্থীকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। পরে দুপুরে চিকিৎসক তার মৃত্যুর খবর জানান।

নিহত শিক্ষার্থীর নাম নাঈম হাসান (১৭)। সে কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

কেশরহাটে জিয়াউর পরিবারের জন্য মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

error: Content is protected !!

নটরডেমের শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

Update Time : ০৩:০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১