Dhaka ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
  • ৭১৫ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৪০ জনের কাছ থেকে ৪৬১ পিস ইয়াবা, ৩৪১ গ্রাম ২৪৬৬ পুরিয়া হেরোইন এবং ২৭ কেজি ৭৭৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

রাজশাহীর কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতাল শিশুদের ভর্তি না করার অভিযোগ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

Update Time : ০৫:৩৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১