আফ্রিকা থেকে ফিরলে নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টাইন

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
  • ৬১৪ Time View

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে আফ্রিকার সাতটি দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নতুন নিয়ম জারি করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বেবিচক। সার্কুলারে স্বাক্ষর করেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির। আফ্রিকার সাতটি দেশ হচ্ছে- বতসোয়ানা, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও লেসোথো। আদেশটি ৪ ডিসেম্বর (শনিবার) দুপুর ১২টা থেকে কার্যকর হবে।

সার্কুলারে বেবিচক জানায়, কোনো যাত্রী যদি এসব দেশ থেকে সরাসরি বাংলাদেশে আসেন অথবা গত ১৪ দিনে এসব দেশে ঘুরে বাংলাদেশে প্রবেশ করেন, সেক্ষেত্রে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনের জন্য সরকার নির্ধারিত কিছু হোটেল রয়েছে। সেগুলোতে নিজ খরচে থাকতে হবে। এছাড়া বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার আগেই হোটেল বুকিং সম্পন্ন করতে হবে।

বেবিচক জানায়, আগত যাত্রীদের হোটেলে থাকা অবস্থায় ৭ম ও ১৪তম দিনে করোনাভাইরাস শনাক্তের আরটিপিসিআর টেস্ট করানো হবে। কোনোটির ফলাফল পজিটিভ এলে তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশে প্রবেশ করা যাত্রীদের যাত্রার ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তবে ১২ বছরের নিচের শিশুদের জন্য এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। উল্লেখ্য, আগে দেশে প্রবেশের ক্ষেত্রে করোনা টেস্ট করানোর সময়সীমা ৭২ ঘণ্টা ছিল।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় করোনার রূপান্তরিত ধরন ওমিক্রন। বুধবার দক্ষিণ আফ্রিকার সরকারি এক পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটির ৯টি প্রদেশের অন্তত ৫টিতে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে এবং এটি এখন দেশজুড়ে ছড়িয়ে পড়ে থাকতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার দেশটিতে ৪ হাজার ৩৭৩ জনের করোনা শনাক্ত হলেও বুধবার সেই সংখ্যা দ্বিগুণ হয়ে ৮ হাজার ৫৬১ জনে পৌঁছেছে।

তবে তাদের মধ্যে কতজনের ওমিক্রন শনাক্ত হয়েছে তা এখনও জানা যায়নি। পরীক্ষাকৃত সব নমুনার এখনও জিনোম সিকোয়েন্সিং করা হয়নি। তবে দেশটির সরকারি প্রতিবেদন বলছে, দেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট ‘দ্রুত আধিপত্যশীল’ হয়ে উঠছে। করোনার নতুন ধরন ওমিক্রন ইতোমধ্যে অন্তত দুই ডজন দেশে পৌঁছে গেছে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

কোন বাপের ইশারায় নিবন্ধন দিচ্ছেন না: ফাতেমা তাসনিম

error: Content is protected !!

আফ্রিকা থেকে ফিরলে নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টাইন

Update Time : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১