Dhaka ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুই দিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব শ্রিংলা

  • Reporter Name
  • Update Time : ১২:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • ৬২৪ Time View

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল তিনি ঢাকায় অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শ্রিংলা ঢাকা সফরের শুরুর দিন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। তারপর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৫ ডিসেম্বর তিন দিনের সফরে তার ঢাকা আসার কথা রয়েছে। ভারতের রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের এটি প্রথম বাংলাদেশ সফর হবে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন

error: Content is protected !!

দুই দিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব শ্রিংলা

Update Time : ১২:২০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১