Dhaka ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরায় বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে নিহত ২ আহত ৩০

  • Reporter Name
  • Update Time : ০২:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ৯৬৫ Time View

মাগুরায় সদর উপজেলার পাঁজাখোলা এলাকায় যাত্রীবাহী পরিবহন উলটে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং অন্তত ৩০ জন কমবেশি আহত হয়েছে। গুরুতর আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরার ডাঙ্গাপাড়া স্ট্যাণ্ড থেকে ছেড়ে আসা মাগুরা অভিমুখি যাত্রীবাহী পরিবহনটি মাগুরা-নড়াইল সড়কের পাঁজাখোলা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে আঘাত করে উলটে যায়। এতে ঘটনাস্থলেই নবীর মোল্যা এবং বাবর আলি বিশ্বাস নামে দুই যাত্রী মারা যায়। তাদের বাড়ি সদর উপজেলার চাঁদপুর গ্রামে।

দূর্ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, দূর্ঘটনা কবলিত পরিবহনটি উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

মাগুরার মহম্মদপুরে  যুবককে কুপিয়ে জখম, হাতের কব্জি বিচ্ছিন্ন

error: Content is protected !!

মাগুরায় বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে নিহত ২ আহত ৩০

Update Time : ০২:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১