Dhaka ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় মৃত্যু ও আক্রান্তের নতুন রেকর্ড

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
  • ৮৫৩ Time View

অনলাইন ডেস্কঃ কোভিড-১৯ এর সংক্রমনে বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৩ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৬২ জন এবং সুস্থ হয়ে উঠেছে ২ হাজার ২৩৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান৷

গতকাল সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩ হাজার ৯৯ জন এবং মারা যায় ৩৮ জন। তার আগের দিন রোববার করোনায় আক্রান্ত হয়েছিল ৩ হাজার ১৪১ জন এবং মারা যায় ৪৪ জন। তবে এবার সব রেকর্ড ছাড়িয়ে গেল৷

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় এবং ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Tag :
About Author Information

admin

ঈশ্বরদীতে জোড়া খুনের মামলায় ১ জন গ্রেপ্তার

error: Content is protected !!

করোনায় মৃত্যু ও আক্রান্তের নতুন রেকর্ড

Update Time : ০৩:৫৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০