Dhaka ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরা শ্রীপুরে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যাওয়ায় আওয়ামী লীগ থেকে ১২ জন বহিস্কার

মাগুরার শ্রীপুরে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কাজে অংশ নেয়ায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হোসেন মোল্যা, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি গোলাম সরোয়ার মুন সহ ১২ জনকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারন সম্পাদক হুমায়ুন রশীদ স্বাক্ষরিত বহিস্কারাদেশ পত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বহিস্কৃতরা হচ্ছেন, গয়েশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজব আলী মন্ডল, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ইউসুফ আলী মন্ডল, আমলসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সঞ্জীত কুমার কীর্তনীয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া সাচ্চু, শ্রীকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহসিন আলী,  শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক সাধারণ সম্পাদক নূরুল হোসেন মোল্যা, নাকোল ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুস সালাম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সদস্য তৈয়েবুর রহমান খান,  মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহজাহান মিয়া, দারিয়াপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুর রাজ্জাক।

এছাড়া মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম সরোয়ার মুন এবং উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্যাকে বহিস্কার করা হয়েছে।

সূত্র মাগুরা প্রতিদিন

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার

error: Content is protected !!

মাগুরা শ্রীপুরে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যাওয়ায় আওয়ামী লীগ থেকে ১২ জন বহিস্কার

Update Time : ০৬:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১