Dhaka ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় তাজিম হোসেন (৬) নামে এক শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে কেশবপুর-বাউশলা সড়কের সরদার পাড়া জামে মসজিদের পাশে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বাউশলা গ্রামের রেজাউল ইসলামের শিশু ছেলে তাজিম হোসেন রাস্তা পার হওয়ার সময় চলন্ত ইজিবাইকের ধাক্কা লেগে মাথায় আঘাত পায়। দ্রæত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদুর রহমান বলেন, ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ওই শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

রাজশাহীতে কলেজে মারধরের ঘটনায় অধ্যক্ষ ও নারী শিক্ষিকা অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

error: Content is protected !!

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

Update Time : ১২:১৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২