কেশবপুরে তালের চারা রোপণ ও পরিবেশ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিজ্ঞান প্রযুক্তিতে দেশ অনেক এগিয়ে গেলেও বজ্রপাত সুরক্ষায় আধুনিক যন্ত্রপাতি না থাকায় দেশে তাল গাছ রোপণের মধ্য দিয়েই বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঠেকানোর প্রয়াস চালানো হচ্ছে।
গত দশ বছরে প্রায় ২ হাজার ৭৫৩ জন ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে। বজ্রপাত প্রবণ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। কিন্তু সে হিসেব প্রয়োজনীয় সতর্কতা ও সচেতনতা নেই। বজ্রপাতের ঝুঁকি কমাতে ও পরিবেশ উন্নয়নে তালের চারা রোপণের বিকল্প নেই। রোববার সকালে কেশবপুরে তালের চারা রোপণ ও পরিবেশ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, খুলনার বন গবেষণা ইনস্টিটিউটের ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আসম হেলাল উদ্দিন আহম্মেদ সিদ্দীকি।
উপজেলা পরিষদের হলরম্নমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খুলনার বন গবেষণা ইনস্টিটিউটের ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের গবেষণা কর্মকর্তা নাজমুস সায়াদাত পিটল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রম্নপালী রানী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

১৪ই ফেব্রুয়ারী বিশেষ দিনে মানবিক ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছেন চ্যানেল S7-এর প্রধান উপদেষ্টা

error: Content is protected !!

কেশবপুরে তালের চারা রোপণ ও পরিবেশ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ১২:০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২