Dhaka ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় বঙ্গবন্ধুর জন্মদিনে নব নির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা।

বাংলাদেশের মানুষের স্বপ্নদ্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন পালন করেছে রাজশাহীর বাঘা উপজেলার ৩ং পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের নব নির্বাচিত আহ্বায়ক কমিটি।

১৭ ই মার্চ ( বৃহস্পতিবার) এশার নামাজ শেষে আলাইপুর ( হাজামপাড়া)মোড়ে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়।

কেক কাটার পূর্বে মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও সকালে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের নব নির্বাচিত নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আব্দুর রহমান, ১নং যুগ্ন আহ্বায়ক সামিউল আলম নয়ন সরকার, ২নং যুগ্ন আহ্বায়ক সেলিম আরিফ, সদ্যবিদায়ী সভাপতি আব্দুস সামাদ, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ লালু, নান্টু মন্ডল, হায়দার সাদু, সাইদুর শেখ, উজ্জ্বল প্রামাণিক, এনামুল হক, রুবেল হোসেন মেম্বার, যুবলীগ নেতা ফকরুল হাসান, ছাত্রলীগ নেতা রুবেল হোসেন প্রমুখ।

১নং যুগ্ন আহ্বায়ক সামিউল আলম নয়ন সরকার বলেন, দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়ে সন্ত্রাস-নাশকতা-জঙ্গিবাদ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দীপ্ত শপথে বাঙালি জাতি শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুকে।

তিনি আরো বলেন, মাত্র ৫৫ বছরের একটি জীবন বঙ্গবন্ধুর । সেই জীবনের লক্ষ্যই ছিল মানুষের মুক্তি, মানুষের স্বাধীনতা। তাই জীবন কেটেছে রাজপথে। কিন্তু শোষকগোষ্ঠী সেই মুক্তির সংগ্রামকে মেনে নিতে পারেনি। তাই বারবার তাকে ধরে নিয়ে গেছে কারাগারে। তাতে ৫৫ বছরের জীবনের প্রায় ১৩ বছরই কেটেছে কারাগারের প্রকোষ্ঠে। এতে দমে যাননি তিনি । নিজের অবিচল লক্ষ্য থেকে পিছু হটেননি একচুল। আর তাই তো মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেল করে তুলেছিলেন যে জাতিতে , সেই জাতিকে এনে দিয়েছিলেন স্বাধীনতার স্বাদ, মুক্তির স্বাদ।

আহ্বায়ক আব্দুর রহমান বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা থেকে তিনি হয়ে উঠেছিলেন রাজনীতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব, হয়ে উঠেছিলেন বাংলার আপামর জনসাধারণের মুজিব ভাই। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মনেন বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা। দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বনেতায় পরিণত হওয়া এই মহান নেতার এই জন্মদিবসে জাতি আজ শ্রদ্ধাবনত।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

ভিজিএফ চাল কার্ড নিয়ে দন্দ ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বেধড়ক মারপিট

error: Content is protected !!

বাঘায় বঙ্গবন্ধুর জন্মদিনে নব নির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা।

Update Time : ০৪:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২