Dhaka ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরার শ্রীপুরে মুক্তিযুদ্ধে ‘শ্রীপুর বাহিনী’ শীর্ষক আলোচনা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Reporter Name
  • Update Time : ১১:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ৪৩১ Time View

মাগুরায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে মুক্তিযুদ্ধে ‘শ্রীপুর বাহিনী’ শীর্ষক আলোচনা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া শাহ আবদুল গাফ্ফার প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যুদ্ধকালিন শ্রীপুর বাহিনী’র অধিনায়ক আকবর হোসেন ফাউণ্ডেশন।

ফাউণ্ডেশনের সভাপতি শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন কুটি’র সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ৮নং সাবসেক্টর কমাণ্ডার, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহ্হাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও উপাচার্য শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা কুন্ডুগোপী দাস।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, তারিকুল ইসলাম হিটলার, শ্যামা প্রসাদ অধিকারী, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের আহ্বায়ক খন্দকার আবু আনসার নাজাত আশাসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নের ৫ শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

বাগমারায় দিন দুপুরে রাস্তায় ধরে ছিনতাই এর অভিযোগ

error: Content is protected !!

মাগুরার শ্রীপুরে মুক্তিযুদ্ধে ‘শ্রীপুর বাহিনী’ শীর্ষক আলোচনা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

Update Time : ১১:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২