Dhaka ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা

  • Reporter Name
  • Update Time : ১০:৪০:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
  • ৫৮২ Time View

মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে মাগুরাবাসীসহ দেশে-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে সংগঠনটি।

এক শুভেচ্ছা বার্তায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাগুরাবাসীসহ দেশে-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

নেতৃবৃন্দ শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করবেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন। পবিত্র এ হজ্বের মৌসুমে পশু কোরবানির মাধ্যমে মানুষের মনের কু-প্রবৃত্তিকে কোরবান করা হয়। ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির বৈশিষ্ট্যে মণ্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন।

নেতৃবৃন্দ আরও বলেন,আসুন, আমরা সবাই পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ ও দেশ গড়ে তুলি। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক এই কামনা করেন।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার

error: Content is protected !!

মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা

Update Time : ১০:৪০:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২