Dhaka ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিআইবি জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • ৪৩৯ Time View

পিআইবি জার্নালিস্ট এসোসিয়েশন, ঢাকা এর উদ্যোগে এবং মাগুরা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান আজ ২৯ জুলাই ২০২৩ তারিখে মাগুরা সার্কিট হাউজের সম্মেলন কক্ষ “দহলিজ” এ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক, মাগুরা।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন যে, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণ্য করা হয়। এটি সমাজের দর্পণ হিসেবে কাজ করে। গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনা করে বিধায় সুশাসন প্রতিষ্ঠায় তথা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আর সাংবাদিকরাই হলেন এই মাধ্যমের মূল চালিকাশক্তি। তিনি আশা প্রকাশ করে বলেন যে, এই কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের দক্ষতার উন্নয়ন ঘটবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তাঁরা আরও একধাপ এগিয়ে যাবে।

এই কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ১২০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়াও, এই অনুষ্ঠানে ৫ জন গুণী ব্যক্তিকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসন, মাগুরা এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমকে সবসময় উৎসাহিত করে এবং একই সাথে এটাও আশা করে যে, মাগুরা জেলার সকল সাংবাদিকদের নিয়ে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

admin

​মোহনপুরে লঘুচাপের তাণ্ডব: বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা, ট্রান্সফরমার পুড়ে বিদ্যুৎ বিভাগের কোটি টাকার ক্ষতি

পিআইবি জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ১০:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩