Dhaka ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়া-ইউরোপের তেল পাইপলাইনে ‘রহস্যজনক’ বিস্ফোরণ

ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা শহরের মধ্য দিয়ে যাওয়া একটি আন্তর্জাতিক তেল পাইপলাইন বিস্ফোরণে উড়ে গেছে। ধ্রুঝবা (বাংলা অর্থ বন্ধুত্ব) নামে ওই পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে পূর্ব ও মধ্য ইউরোপের বিভিন্ন প্রান্তে তেল সরবরাহ করা হয়। রাশিয়া-ইউক্রেন উত্তেজনা ও পশ্চিমাদের ক্রমাগত সতর্কবার্তার মধ্যেই ‘রহস্যজনক’ এ বিস্ফোরণের ঘটনা ঘটলো। খবর এএফপির।               রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ধ্রুঝবা পাইপলাইনের মস্কোপন্থি শহর লুহানস্ক অংশে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ছবিতে পাইপলাইন থেকে আগুনের কুণ্ডলী ওপরে উঠতে দেখা গেছে।               বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে এতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের আশঙ্কা আরও বেড়ে গেছে। রুশ গণমাধ্যম আরও জানিয়েছে, পাইপলাইনে বিস্ফোরণের এক ঘণ্টার মধ্যে লুহানস্কে আরেকটি বিস্ফোরণ ঘটেছে। এরও কোনো কারণ জানা যায়নি।      

বিশ্বে দৈনিক সংক্রমণে শীর্ষে জার্মানি, ‍মৃত্যুতে যুক্তরাষ্ট্র

শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনার দৈনিক সংক্রমণের হিসেবে শুক্রবার বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল জার্মানি; আর এই রোগে এদিন সবচেয়ে বেশি

ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নিশ্চিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহের মধ্যে ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে

নওয়াজকে বিদেশে যেতে দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন নেতা নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়াটা সরকারের ভুল

তীব্র উত্তেজনার মাঝে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মহড়া রাশিয়ার

প্রতিবেশি ইউক্রেনের ন্যাটো জোটে যোগদান ঠেকানো ঘিরে সৃষ্ট তীব্র উত্তেজনার মাঝে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া। শনিবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক এই মহড়া পর্যবেক্ষণ করেছেন।               ক্রেমলিন বলেছে, ‌‘পরিকল্পিত মহড়ার’ অংশ হিসাবে শনিবার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক বোমা বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল মহড়া চালিয়েছে রাশিয়া।               এক বিবৃতিতে ক্রেমলিন বলছে, সব ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর মাধ্যমে এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্যে আঘাত হানার কর্মক্ষমতা নিশ্চিত করা হয়েছে। বার্ষিক এই মহড়া প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে পর্যবেক্ষণ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্দ্রো লুকাশেঙ্কো।    

করোনায় বিশ্বে আরও সাড়ে ৫ হাজার প্রাণহানি, শনাক্ত ৮ লাখ

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪

ওমিক্রনে বিশ্বজুড়ে চার হাজার ফ্লাইট বাতিল

বড়দিনের প্রাক্কালে প্রায় চার হাজার ফ্লাইট বাতিল হয়েছে বিশ্বজুড়ে। এর মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। ওমিক্রনের কারণে উড়োজাহাজগুলোর কর্মী

আজ শুভ বড়দিন

খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এই দিনে (২৫ ডিসেম্বর) বেথলেহেমে জন্মগ্রহণ করেন বলেই তার

মাঝ আকাশে ভেঙে পড়লো ভারতীয় যুদ্ধবিমান, পাইলট নিহত

মাঝ আকাশে আবারও দুর্ঘটনায় পড়লো ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান। স্থানীয় সময় শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে রাজস্থানে ভেঙে পড়েছে সবশেষ

২০২২ সালে ৪ লাখের বেশি অভিবাসী নেবে কানাডা

চলতি বছর চার লাখ এক হাজার অভিবাসীকে স্থায়ী বসবাসের সুযোগ দিয়েছে কানাডা। ফলে এবারের লক্ষ্যমাত্রা পূরণ করেছে দেশটি। আগামী বছরের

ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ফের শুরু হচ্ছে

ইরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে ২০১৫ সালে হওয়া পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে ফের অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা শুরু হতে
error: Content is protected !!