Dhaka ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রাজনীতি

বাংলাদেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে বিএনপি: জয়

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৫ বছরে বিএনপি-জামায়াত জোট বাংলাদেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।               ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় লেখেন, ‘বিএনপি-জামায়াত জোটের ২০০১ থেকে ২০০৬ সাল, এই ৫ বছরে বাংলাদেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে, এ কথা কি সত্যি নাকি শুধুই রাজনৈতিক বক্তব্য? সেই সত্য ঘটনাগুলোই আপনাদের সামনে আসবে এক এক করে। হত্যা, নির্যাতন, দখল, দলীয়করণ, দ্রব্যমুল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, ব্যাপক লুটপাট, দুর্নীতি ও অর্থপাচার, জঙ্গি উত্থান গ্রেনেড হামলার মতো এত ব্যাপক ঘটনা স্বাধীন বাংলাদেশে আর ঘটেনি, যা হয়েছে সেই ৫ বছরে’।               তিনি আরও লেখেন, ‘তারেক রহমান হাওয়া ভবনকে রাষ্ট্রীয় ক্ষমতার প্যারালাল কেন্দ্রে পরিণত করে এই ভবনকে ঘুষ, পার্সেন্টেজ দেওয়ার অঘোষিত নিয়মে পরিণত করেছিল। ব্যাপক দলীয়করণ ও সিন্ডিকেট তৈরি করে কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ জনগণের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে তারা’।  

ঐক্যবদ্ধ থাকলে কেউ আ’লীগের বিজয় ঠেকাতে পারবে না: কাদের

আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী রবিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি জানান। তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি সকাল ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। পরে কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা-কর্মীদের জমায়েত এবং প্রভাতফেরী সহকারে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ২টায় রাজধানীর রমনায় ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলের সিনিয়র নেতারা দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকরা উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন। এছাড়া ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে ইউনিট কার্যালয়গুলোতে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে।  

মেজর (অব.) আখতারুজ্জামানকে বহিষ্কার করলো বিএনপি

বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি। দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি।    

সার্চ কমিটিতে নাম দেয়নি জাসদ, চায় ইসি গঠনে স্থায়ী আইন

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগে সার্চ কমিটি গঠন করার প্রক্রিয়াকে সুনির্দিষ্ট ও স্থায়ী কাঠামোগত রূপ দেয়াসহ কমিশন গঠনের সুনির্দিষ্ট আইন

আরও ৪ দলকে বঙ্গভবনে আমন্ত্রণ

নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আলোচনার জন্য দেশের আরও চারটি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল

রাষ্ট্রপতির শুভ উদ্যোগকে বিএনপি প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি নেতারা রাষ্ট্রপতি’র

প্রতিমন্ত্রী মুরাদ ছাত্রদল করতেন, দাবি মির্জা ফখরুলের

তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার সময় ছাত্রদল করতেন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

জাহাঙ্গীরের মোটরসাইকেলে মুরাদ, ছবি ভাইরাল

গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর মোটরসাইকেল চালাচ্ছেন আর পেছনে বসে আছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

আবার নৌকার টিকিট পেলেন মেয়র আইভি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নৌকার মাঝি নির্ধারণ করেছে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীকে, যিনি ২০১৬ সালের
error: Content is protected !!