Dhaka ০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইজিপি’র দায়িত্ব গ্রহণ করলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম

  • Reporter Name
  • Update Time : ১১:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • ৫৩৬ Time View

আইজিপি’র দায়িত্ব গ্রহণ করলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম

শুক্রবার (৩০ সেপ্টেম্বর, ২০২২) অপরাহ্নে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এর দায়িত্বভার গ্রহণ করেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম। তিনি আইজিপি হিসেবে যোগদানের পূর্বে এ্যালিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিদায়ী আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর স্থলাভিষিক্ত হন।

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম আজ অপরাহ্নে পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছলে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নবনিযুক্ত আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি ধানমন্ডি ৩২ নম্বরে যান। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখানে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরবর্তীতে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম রাজারবাগের পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বাড়ির ওপর উড়ে গিয়ে পড়ল ট্রাক

error: Content is protected !!

আইজিপি’র দায়িত্ব গ্রহণ করলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম

Update Time : ১১:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২