Dhaka ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ২৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ্যাড. আছাদুজ্জামানের ২৮ তম মৃত্যুবার্ষিকী

  • Reporter Name
  • Update Time : ০২:২৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • ৫৬৮ Time View

২৫ ডিসেম্বর মাগুরার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  এডভোকেট আছাদুজ্জামানের ২৮ তম মৃত্যুবার্ষিকী।

দিনটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আজ শনিবার সকালে মাগুরা পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, শহরে শোক র‌্যালী, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও স্থানীয় সেগুন বাগিচায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে স্মরণ সভা।

১৯৩৫ সালের ১১ই নভেম্বর মাগুরার মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে জন্ম এডভোকেট আছাদুজ্জামান প্রথম ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের এম.পিএ নির্বাচিত হন। এরপর ১৯৭৯, ১৯৮৬ এবং ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শ্রেষ্ঠ তরুণ পার্লামেন্টারিয়ান হিসেবে জাতীয় পুরস্কারও লাভ করেন।

১৯৫৪ সালে ছাত্রজীবনে আছাদুজ্জামান আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬২’র ছাত্র আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

১৯৬৫ সালে তিনি মাগুরা মহাকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৭৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারী বোর্ডের সচিব আছাদুজ্জামান ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

Tag :
About Author Information

admin

রাজশাহীর পবায় অনুমতি ছাড়াই সরকারি গাছের ডাল কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

আজ ২৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ্যাড. আছাদুজ্জামানের ২৮ তম মৃত্যুবার্ষিকী

Update Time : ০২:২৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১