Dhaka ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • ৯৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক:  

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান প্রদেশের ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহত হয়নি এবং স্থাপনার কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে আজ বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা দেশটিতে যে কয়েকটি পারমাণবিক স্থাপনা নজরদারিতে রেখেছে এক লাখ বর্গমিটার এলাকাজুড়ে অবস্থিত ৮ মিটার ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা সেগুলোর একটি। রাজধানী থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের এই স্থাপনায় অগ্নিকাণ্ডের তথ্য প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ইরানের আণবিক শক্তি সংস্থা।

সংস্থাটির মুখপাত্র বেহরুজ কামালবন্দি দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সিকে বলেছেন, পারমাণবিক ওই স্থাপনায় কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। স্থাপনাটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

নাতাঞ্জ শহরের গভর্নর রমজান আলী ফেরদৌসি বলেছেন, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিনির্বাপন কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য তিনি দিতে পারেননি।

ইরানের আণবিক শক্তি সংস্থার একদল বিশেষজ্ঞ পারমাণবিক ওই স্থাপনার অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছেন।

দেশটির সরকারি সংবাদসংস্থা আইআরএনএকে বেহরুজ কামালবন্দি বলেন, ‘দূষণ ছড়ানোর কোনও শঙ্কা নেই। কারণ এই স্থাপনাটির একটি ক্ষেত্র নিস্ক্রিয় ছিল এবং সেটি নির্মাণাধীন থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো স্থাপনায় এর কোনও প্রভাব পড়েনি।’

Tag :
About Author Information

জনপ্রিয়

রাজশাহীর পবায় অনুমতি ছাড়াই সরকারি গাছের ডাল কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

ইরানের পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড

Update Time : ০৭:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০