উন্নয়ন পরিকল্পনা বুঝে-শুনে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • Update Time : ০১:১৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ৫৭৯ Time View

বাংলাদেশের একেক এলাকা বৈশিষ্ট্য যে একেক রকম, সে কথা মনে করিয়ে দিয়ে সে অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা সাজানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় তিনি বলেন, ‘বাংলাদেশটাকে চিনতে হবে, জানতে হবে। বাংলাদেশের কিন্তু একেক এলাকা একেক রকম, এটাও মাথায় রাখতে হবে। সেটা মাথায় রেখেই আপনাদের কাজ করতে হবে।’

সরকারের শতবর্ষী মহাপরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে গঠিত ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের প্রথম সভায় এ কথা বলেন শেখ হাসিনা।

এই মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি নীতিমালা তৈরি কথা জানিয়ে তিনি বলেন, ‘ডেল্টা প্ল্যানটা যদি আমরা ভালোভাবে একটা গাইডলাইন তৈরি করে প্ল্যান ভালোভাবে বাস্তবায়ন করতে পারি, আর যেহেতু এটা ২১০০ সাল পর্যন্ত, তাই সময়ের সাথে এটা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন করতে হবে। সেইভাবেই কিন্তু আমাদের সমস্ত প্ল্যান হাতে নিতে হবে, নিয়ে আমরা কাজ করতে পারব।’

মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সে বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করব।’

সরকারপ্রধান বলেন, ‘আমি মনে করি যে, ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের সভা থেকে একটা ভালো… যেসব এজেন্ডাগুলো আছে তার বিষয়ে ভালো একটা সুপারিশমালা যাবে। পরিকল্পনা বাস্তবায়নটা কীভাবে আমরা করতে পারি সেটা ত্বরান্বিত হবে এবং বাস্তবমুখী পদক্ষেপ কীভাবে নেব সেটাও আমাদের চিন্তা করতে হবে। সেইভাবে আমাদের এগুতে হবে।’

শতবছরের পরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে এই কাউন্সিল গঠন করে সরকার। ১২ সদস্যের এই কাউন্সিল গঠন করে গত বছরের ১ জুলাই গেজেট প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান হিসেবে আছেন পরিকল্পনা মন্ত্রী।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

মিজানুর রহমান মিনুকে মন্ত্রী পরিষদে দেখতে চান রাজশাহী বাসি

error: Content is protected !!

উন্নয়ন পরিকল্পনা বুঝে-শুনে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Update Time : ০১:১৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২