Dhaka ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঐশীর গানে নাচলেন সানি লিওন

  • বিনোদন ডেক্স
  • Update Time : ০৫:০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • ১৬৭৪ Time View

এ সময়ের জনপ্রিয় গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশীর একটি গানের সঙ্গে নাচলেন বলিউডের হার্টথ্রব নায়িকা-আইটেম গার্ল খ্যাত সানি লিওন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস।

গতকাল বুধবার (২২ ডিসেম্বর) রাতে প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস ‘দুষ্টু পোলাপাইন’ শিরোনামের গানটির এক ঝলক প্রকাশ করে। তাতেই মাতোয়ারা দর্শক-শ্রোতা। প্রোমো প্রকাশেই কয়েক ঘণ্টার ব্যবধানেই লাখো দর্শক লুফে নিয়েছেন এটি।

ঐশী বলেন, ‘আমাকে বরাবরই গানে নতুন নতুন রূপে জন্ম দিচ্ছেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। তারা আমার মতো তরুণ শিল্পীদের বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন, স্বপ্নগুলো বাস্তবায়নও করছেন। এ গানটির মাধ্যমে তেমনই একটি স্বপ্ন পূরণ হলো। টিএম রেকর্ডসের নতুন যাত্রায় আমিও একজন অংশ হতে পেরে নিজেকে দারুণ সৌভাগ্যবান মনে করছি। বিশেষ করে যখন আমার কোন গানে পারফর্ম করছেন সানি লিওন।’

এ গায়িকার বিশ্বাস, পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে অন্যরকম সাড়া ফেলবে। জানা যায়, গানটির ভিডিওর দৃশ্যধারণ করা হয় মুম্বাইয়ে। বিপুল বাজেটের গানটির ভিডিও নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ। শিগগিরই পুরো গানচিত্রটি উন্মুক্ত করা হবে।

Tag :
About Author Information

admin

রাজশাহীর পবায় অনুমতি ছাড়াই সরকারি গাছের ডাল কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

ঐশীর গানে নাচলেন সানি লিওন

Update Time : ০৫:০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১