Dhaka ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত প্রতিরক্ষা মন্ত্রণালয় সচিবের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
  • ৮১৭ Time View

অনলাইন ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী মারা গেছেন।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত সচিব বলেন, ‘তিনি (প্রতিরক্ষা সচিব) করোনা আক্রান্ত হয়ে অনেকদিন ধরে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা গেছেন।’

মৃত্যুকালে আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও কবি কামাল আবদুল নাসের চৌধুরীর ছোট ভাই।

প্রতিরক্ষা সচিবের দফতরের প্রশাসনিক কর্মকর্তা মো. ভাষানী মির্জা বলেন, “দাফনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। স্যারের পরিবারের সদস্যরা মিলে ঠিক করছেন দাফন কোথায় হবে।”

Tag :
About Author Information

রাজশাহীর পবায় অনুমতি ছাড়াই সরকারি গাছের ডাল কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

করোনা আক্রান্ত প্রতিরক্ষা মন্ত্রণালয় সচিবের মৃত্যু

Update Time : ০৩:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০