Dhaka ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে গণসংহতি আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রেণী, জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে নাগরিক মর্যাদার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কেরানীগঞ্জে গণসংহতি আন্দোলন (জিএসএ)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ১৩ মার্চ বিকেলে কেরানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য ও ঢাকা জেলা সমন্বয়ক বাচ্চু ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে প্রতিটি নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত হবে। কোনো বৈষম্য ছাড়াই সাধারণ মানুষ যেন তাদের অধিকার ফিরে পায়, সেই লক্ষ্যেই আমাদের সংগ্রাম।

সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পরিষদের সদস্য বেলায়েত শিকদার। তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
গণসংহতি আন্দোলন কেরানীগঞ্জ উপজেলার সমন্বয়ক নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী সমন্বয়কারী আবদুল জলিল। এ সময়ের আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেরানীগঞ্জ উপজেলার সভাপতি প্রিন্স ইমন তালুকদার , জাকারিয়া সহ গনসংহতি আন্দোলনের অন্যান্য নেতা কর্মীরা। পরিশেষে দোয়া ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে প্রোগ্রাম সমাপ্ত করা হয়।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

শিক্ষা ও গণমাধ্যম সংস্কারে জোর: সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

error: Content is protected !!

কেরানীগঞ্জে গণসংহতি আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৯:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬