
কেশবপুরের কপোতাক্ষ আইডিয়াল একাডেমির শিক্ষার্থীদের নবীণবরণ ও সাংস্কুতিক অনুষ্ঠান রবিবার সকালে একাডেমি চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। একাডেমির পরিচালক আজাহারুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাতবাড়িয়া ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক আলমগীর গোসেন, আব্দুল মান্নান, সোলায়মান হোসেন, অনুপ সরকার, আব্দুস সাত্তার গাজী প্রমুখ।
আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি 

















